বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও অন্যান্য অতিথিরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেছেন ট্রাস্টের চেয়ারপারসন ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (৯ মার্চ) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও ট্রাস্টি বোর্ডের সাব কমিটির রিপোর্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যদের মধ্যে নুর ই আলম চৌধুরী, শেখ হেলাল উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, রাদওয়ান সিদ্দিক ববি ও অন্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…