চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ২১, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবাসহ পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে তারেক রহমান রাত সাড়ে ৯টায় মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান।

এ সময় তিনি শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া রামিসার বড় বোনের সব দায়িত্ব নেওয়ার বিষয়ে পরিবারকে আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীকালে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।

Reneta

এই ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গভীর সমবেদনাপ্রধানমন্ত্রী তারেক রহমানরামিসা আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT