বাংলাদেশ

নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নৌবাহিনী দিবসের ভাষণে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন, পেছনে নৌবাহিনী পতাকা ও সৈন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত।

বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: আমরা কারও সাথে যুদ্ধ করবো না। কিন্তু কখনও যদি বর্হিশত্রুর আক্রমণ হয় তা যেন প্রতিহত করতে পারি, জয়ী হতে পারি।

তিনি বলেন: আমরা চাই দেশটা আরও এগিয়ে যাক। সততা নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে যে কোন দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকতে হবে, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে।

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২/এ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২২/বি ব্যাচের এ শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

এদিন সকালে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিষয়:প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…