চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উন্নয়নের রহস্য অনেক দেশই জানতে চেয়েছে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১১:০২ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি। বাংলাদেশের উন্নয়নের রহস্য অনেক দেশই জানতে চেয়েছে বলেও জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন যোগদান শেষে নিউ ইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশন-বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ব্যবস্থাই করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের রহস্য অনেক দেশই জানতে চেয়েছে। করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশ কীভাবে উন্নয়ন অব্যাহত রেখেছে, তাও জানতে চেয়েছে তারা।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালেট বাক্স, ইভিএমসহ প্রয়োজনীয় সবকিছুই করেছে বর্তমান সরকার।

শেখ হাসিনা বলেন: আওয়ামী লীগ কখনোই ভোট চুরি করে ক্ষমতায় আসেনি, এবারও জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া, আর ভুয়া ভোটার রাখার সুযোগ পাচ্ছে না বলেই বিএনপি শঙ্কিত। আরএ কারণে তাদের মুখে নির্বাচনের নিরপেক্ষতার কথা মানায় না।

বাংলাদেশে বিনিয়োগের জন্য সহজ পদ্ধতি, প্রবাসীদের জন্য পাসপোর্ট দিয়ে ব্যাংক একাউন্ট খোলার সুযোগের মতো বিষয়গুলো সরকার ইতিবাচক সমাধান করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

এসময় দেশের উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। এছাড়া প্রবাসীদের বিনিয়োগের সুযোগ নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিএনপিশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

জুলাই ১৪, ২০২৬

১৪ জুলাই ১৯৭১: সুলতানা আলমের অহিংস প্রতিবাদ ‘ব্লকেড অব বাংলাদেশ’র ৫৬ বছর

জুলাই ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-৮: মধ্যরাতে নারী শিক্ষার্থীদের সেই ঐতিহাসিক মিছিল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সিতেশ রঞ্জন দেব মারা গেছেন

জুলাই ১৪, ২০২৬

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT