শিক্ষা

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি, হাজারো শিক্ষার্থী ও কর্মী সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা তাদের চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন। গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষকদের তিন দাবি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের যৌথসভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর কাছে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়। এরপরই শিক্ষকরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া শিক্ষকদের ১০ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতা প্রসঙ্গে অর্থ সচিব জানান যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে একটি প্রস্তাব করলে অর্থ বিভাগ বিষয়টি পর্যালোচনা করবে।

আর শিক্ষকদের শতভাগ পদোন্নতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালার আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়।

বিষয়:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…