চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে নিত্যপণ্যের সরবরাহ-দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

রমজান মাসে খেজুর, ছোলা, তেলসহ নিত্যপণ্যের সরবরাহ ঠিক থাকবে এবং দাম স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সামনে আর যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কাজ চলছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাজার স্থিতিশীল করতে রফতানিমুখী জোগান বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আসছে রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, কৃষিখাতে সংস্কার প্রয়োজন। শুধু ফলন নয়, এই খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট যা যা প্রয়োজন সেসব করা হবে। এছাড়া আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর ওপর জোর দেয়া দরকার।

তিনি বলেন, ১৫ বছরে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর চুরির মধ্য দিয়ে বিপুল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। বাস্তবতা মেনে নিয়েই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। সরবরাহ চেইন ঠিক রাখতে এটা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বানিজ্য উপদেষ্টাশেখ বশিরউদ্দীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT