অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

বাংলাদেশে এলপিজি সিলিন্ডার গুদামজাত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। নভেম্বর মাসের জন্য এই দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার ২ নভেম্বর এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর সর্বশেষ সমন্বয় করা হয় এলপিজি সিলিন্ডারের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়।

একইসঙ্গে রোববার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিষয়:এলপিজি চেয়ারম্যান জালাল আহমেদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সিলিন্ডার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…