চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুতের পর বাড়লো গ্যাসের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
ভোলার শাহবাজপুরে গ্যাসক্ষেত্রের ফটক থেকে আগুনের ফুলকি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের পর বাড়ানো হলো গ্যাসের দাম। আবাসিক আর সিএনজি ছাড়া শিল্প বাণিজ্য সারসহ সব গ্রাহকের গ্যাসের দাম বেড়েছে। ১লা ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর করা হবে। সরকারের নির্বাহী আদেশে এই দাম বাড়ানো হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভর্তুকি সমন্বয়ে গ্যাসের এ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের প্রতি ঘনমিটার গ্যাসের দাম (সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র) ১৪ টাকা, ক্যাপটিভের (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র এবং বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র) দাম ৩০ টাকা, সারে ১৬, শিল্পখাতের মধ্যে বড় শিল্পে ৩০ টাকা, মাঝারি শিল্পে ৩০ টাকা এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পে ৩০ টাকা করা হয়েছে।

এসব ক্ষেত্রে আগের মূল্য ছিলো, প্রতি ঘনমিটার বিদ্যুতে (সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র) ৫ টাকা ২ পয়সা, ক্যাপটিভের (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র এবং বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র) দাম ১৬ টাকা, সারে ১৬, শিল্পখাতের মধ্যে বড় শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পে ১০ টাকা ৭৮ পয়সা।

গত ১২ জানুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম পাঁচ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর এক সপ্তাহ না যেতেই বাড়ল গ্যাসের দাম।

নতুন দামে আবাসিক খাতে গ্যাসের দাম না বাড়ায় গৃহস্থালিতে আগের দামেই এক চুলা ৯৯০ টাকা এবং দুই চুলা ব্যবহারের জন্য ১ হাজার ৮০ টাকা খরচ হবে।

Reneta

গত বছরের ৫ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়িয়েছিলো। যেখানে প্রতি ঘনমিটার গ্যাসের পাইকারি দাম ৯ টাকা ৭০ পয়সা থেকে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়ে ১১ টাকা ৯১ পয়সা করে বিইআরসি। যা ওই বছরের জুন মাস থেকে কার্যকর হয়।

তখন আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে দুই চুলা ৯৭৫ টাকা ও এক চুলা ব্যবহারে গ্রাহকদের দিতে হতো ৯২৫ টাকা।

 

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসেদামবৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT