অস্থিরতা তৈরিতে আগের সরকারের টাকা ব্যবহার হচ্ছে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি বৈঠকের ছবি, যেখানে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে অস্থিরতা তৈরিতে আগের সরকারের দুর্নীতির টাকা ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেছেন, দেশে অস্থিরতা তৈরিতে ফ্যাসিবাদী সরকারের দুর্নীতির টাকা ব্যবহার হচ্ছে। ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে।
এসময় উপদেষ্টা বলেন, গণমাধ্যমে একশ্রেণীর দোসর সৃষ্টি হয়েছে। এতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে উপদেষ্টা জানান, এই সরকারের মেয়াদেই সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে।






