বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারে সীমাবদ্ধতা নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রেস সচিব ও একজন নারী কর্মকর্তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস সচিব ও নারী কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বৈরাচারের মতো অন্তর্বর্তী সরকার নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে চায় না উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এজন্য এই সরকারের এটাই সবচেয়ে বড় সীমাবদ্ধতা।

মঙ্গলবার ২৬ নভেম্বর সকালে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, কঠোরভাবে সংঘাত-সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের সমালোচনা হচ্ছে। আবার অনেকেই বলছেন বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে।

জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি। তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক।

এছাড়াও ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে। কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটাও বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

বিষয়:অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারে সীমাবদ্ধতা প্রেস সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…