চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাট্যাঙ্গনে বিশৃঙ্খলা, সুষ্ঠু সমাধান চান নাট্যকর্মীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

দেশে নিরাপদে শিল্প সংস্কৃতি চর্চার সুযোগ না থাকা এবং নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান উপদেষ্টার কাছে সমাধান চেয়েছেন নাট্যকর্মীরা।

শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিকসহ অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেছেন, নাটকের মানুষ এমন কি করেছে যার জন্য তাদের ওপর হামলা করতে হবে?

শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ দেশের শিল্প সংস্কৃতি সবসময়ই হুমকির মুখে। এ অবস্থায় নিরাপদে শিল্প সংস্কৃতি চর্চায় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলার সময় হামলার ঘটনায় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সময়ে উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অভিনয়ের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নাট্যকর্মীদের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত থাকবে।

Reneta

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি নজরদারিতে রাখবেন নাট্যদল কর্মীরা, সংবাদ সম্মেলনে এমনটাও বলেন এই সংগঠক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাননাটকনাট্যকর্মীলিড বিনোদনশিল্পকলাসংস্কৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

বসনিয়াকে বিদায় করে শেষ ষোলোতে বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র

জুলাই ২, ২০২৬

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT