বাংলাদেশ

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বৈঠক করছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকরত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক ২টি শোক বার্তায় রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ ১ মার্চ শুক্রবার ভোরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো পৃথক ২টি শোক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শোক বার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেও শোকবার্তায় জানানো হয়।

গত বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায়  ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ এ আগুন লাগে। প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়:প্রধানমন্ত্রী মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি শেখ হাসিনা শোকবার্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…