হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। দেশটির সংবিধান অনুযাযী, আগামী ৫০ দিনের মধ্যে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
তবে কে প্রেসিডেন্টের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, এ বিষয়ে দেশটির সংবিধান মতে, প্রেসিডেন্টের অবর্তমানে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। এ ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে।
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ ওই হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার সময় তাকে বহনকারী হেলিকপ্টার প্রতিকূল পরিবেশে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং ওই এলাকা দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলের জন্য কাজ করা বেশ কঠিন হয়েছিল।







