চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’ দেখে শাকিবকে বুকে টেনে নিলেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

সিনেমা হলে সশরীরে গিয়ে ‘প্রিয়তমা’ দেখলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে তিনি সস্ত্রীক সিনেমা হলে বসে পুরো ছবি উপভোগ করেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত বসে উপভোগ করেন রাষ্ট্রপতি। ছবি দেখে রীতিমতো তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। পাশেই ছিলেন শাকিব খান। ছবি শেষ হওয়ার পর রাষ্ট্রপতি বুকে টেনে নেন সুপারস্টার শাকিব খানকে। পরে তার পুত্র আরশাদ আদনানকেও জড়িয়ে ধরেন।

ছবি সংশ্লিষ্টদের মধ্যে পরিচালক হিমেল আশরাফ, সংগীতপরিচালক প্রিন্স মাহমুদ, কণ্ঠশিল্পী কোনাল, প্রিয়াঙ্কা গোপ, গীতিকার সোমেশ্বর অলি, জাহিদ আকবর, রিয়াদ, ডিওপি সাইফুল শাহীন, এডিটর সীমিত রায় থেকে প্রত্যেকেই বিশেষ এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির বাহবা ও বুকে জড়িয়ে ধরার ভিডিও ক্লিপ নিজের ফ্যান পেজে পোস্ট করেছেন শাকিব খান। কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্যার প্রিয়তমা দেখে আমাকে ও ছবি পুরো টিমকে গভীর প্রশংসা করেছেন।

পরিচালক হিমেল আশরাফ বলেন, দেশে ও বিদেশে প্রিয়তমার সাফল্য ও দর্শকদের উচ্ছ্বাস দেখে রাষ্ট্রপতি স্যার ও তার স্ত্রী ‘প্রিয়তমা’ দেখতে উদ্ধুদ্ধ হয়েছেন। সেইসাথে আমাদের ‘প্রিয়তমা’ টিমের একটি গেটটুগেদার প্রয়োজন ছিল সেটা করেছি।

ঈদুল আজহায় মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে প্রিয়তমা। বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডেও ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে ছবিটি মালয়েশিয়াতেও মুক্তি পেয়েছে।

Reneta

প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া জানায়, প্রায় ৪০ কোটি টাকার মতো ক্রস কালেকশন হয়েছে প্রিয়তমার, যা বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের সিনেমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরশাদ আদনানপ্রিয়তমাপ্রেসিডেন্টরাষ্ট্রপতিলিড বিনোদনশাকিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT