আজ পবিত্র ঈদুল আজহা। সারাদেশে মুসলমানদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। জাতীয় ঈদগাহে হয়েছে ঈদ উল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করেন প্রধান বিচারপতি, বিশিষ্ট নাগরিকসহ সবস্তরের হাজার হাজার মুসল্লি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত হয়েছে।







