কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ ও সম্পাদক এসকে রাসেল. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত নতুন সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। নবগঠিত এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ। সহ-সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির ফয়জুল ইসলাম পিংকু।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন, কোষাধ্যক্ষ পদে বিজয় টিভির শরফ উদ্দীন জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির তোফায়েল আহমেদ তুষার, তথ্য ও প্রচার সম্পাদক পদে ঢাকা পোস্টের এনামুল হক হৃদয়, দপ্তর পদে দৈনিক নওরোজের মেহবুব মনি এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা জার্নালের তারেক হাসান।

নবগঠিত এই কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, ৭১ টিভির সালেক হোসেন রনি, চ্যানেল এস-এর আশরাফুল ইসলাম রাজন, এনটিভি অনলাইনের আদি ইসলাম রাকিব, সময়ের কণ্ঠস্বরের সাব্বির হোসেন এবং দৈনিক খবর সংযোগের মেরাজ নাসিম।

এই সংগঠনের লক্ষ্য — সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং জেলার সংবাদ পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখা।

বিষয়:কমিটি গঠন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…