বাংলাদেশ

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বঙ্গভবনে প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতা, রাষ্ট্রপতি মির্জা ফখরুল উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছান তিনি। এ সময় অশ্বারোহী একটি দল তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।

বঙ্গভবনে প্রবেশের পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বঙ্গভবনের অফিস কার্যালয়ে প্রবেশ করেন।

রাষ্ট্রপতির প্রথম কর্মদিবসে বিভিন্ন আনুষ্ঠানিকতার পাশাপাশি কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর নতুন কর্মযাত্রা শুরু হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

বিষয়:কর্মদিবস বঙ্গভবন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…