আন্তর্জাতিক

জো বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর যোগদান

প্রধানমন্ত্রী ও জো বাইডেনের ছবি, অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি, অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণরত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এখানে হোটেল লবিতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাইডেন ও তার পত্নী অনুষ্ঠানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।’

তিনি বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানান।

বিষয়:জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…