বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাহাবুদ্দিন চুপ্পু

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পু, হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাহাবুদ্দিন চুপ্পু হাস্যোজ্জ্বল মুখে, পটভূমিতে আধুনিক অফিস পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ এবং দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার সকালে ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে পৌঁছায়।

এসময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় দলের প্রধান শেখ হাসিনার প্রতি পার্লামেন্টারি পার্টির অর্পিত দায়িত্ববলে তিনি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান, মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে তিনি পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ তিন বছর কারাগারে বন্দী ছিলেন। ১৯৮২ সালে বিসিএস বিচার বিভাগে যোগদান করেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয়:রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…