চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানির শেষকৃত্যে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের রাষ্ট্রপতি শেষকৃত্যে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

দেশটির সরকারের পক্ষ থেকে রানি ও রাজকীয় পরিবারকে সমবেদনা জানাতে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর লন্ডন সফর করবেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

Banglabid

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের শাসনামলে, যুক্তরাজ্য ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হয়েছে। ব্রিটিশ সম্রাট কমনওয়েলথ অফ নেশনস এর প্রধান হিসেবে বিশ্বের কোটি কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।

রানি এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি মুর্মুসহ, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও রানির মৃত্যুতে সমবেদনা জানাতে ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর। ভারত ১১ সেপ্টেম্বর রানির মৃত্যুতে জাতীয় শোক দিবস পালন করেছে।

Reneta

বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদে রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেন। রাজকীয় বাসভবন বাকিংহাম প্যালেস থেকে বলা হয়, শান্তিপূর্ণভাবে মারা গেছেন তিনি। ব্রিটেনকে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্রৌপদী মুর্মুরানির শেষকৃত্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফ-১৬ যুদ্ধবিমান: যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাহায্য করায় নাখোশ ভারত

পরবর্তী

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ বৃহস্পতিবার

পরবর্তী
এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ বৃহস্পতিবার

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT