চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে আমদানি করতে বসনিয়াসহ ৩ দেশকে রাষ্ট্রপতির আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য আমদানি করতে বসনিয়া ও হার্জেগোভিনা এবং আজারবাইজান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (২১ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে দু’দেশের নবনিযুক্ত দুই রাষ্ট্রদূত তাদের নিজ নিজ পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।

নবনিযুক্ত অনাবাসিক এ দুই রাষ্ট্রদূত হলেন- বসনিয়া ও হার্জেগোভিনার হারিস হরলে এবং আজারবাইজান প্রজাতন্ত্রের এলেচিন হুসেনলি।

রাষ্ট্রপতি আজ দুপুরে পৃথক দুটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিচয়পত্র গ্রহণ করেন। তিনি প্রথমে বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রদূতের এবং পরে আজারবাইজানের রাষ্ট্রদূতের পরিচয় পত্র গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রদূতদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানের সাথে বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক ও বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

তিনি দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগাতে উচ্চ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেন।

Reneta

বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগের পাশাপাশি তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, চামড়াজাত পণ্যসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে নতুন রাষ্ট্রদূতদের কাজ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সাক্ষাতকালে বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তার দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে আজারবাইজানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করবেন।

এদিকে, তারা সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজারবাইজানআমদানিবসনিয়ারাষ্ট্রপতির আহ্বানহার্জেগোভিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT