চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দেশে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি এবং সক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের এখনো পাঁচ-ছয় মাস বাকি। এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। যারা বলছেন নির্বাচনের পরিবেশ নেই, তারা কেন এমন কথা বলছেন, সেটি তারাই ভালো জানেন।

রোববার (৬ জুলাই) শিল্প পুলিশ সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। যারা নির্বাচনের অংশ নেবেন সেসব রাজনৈতিক দলেরও একটি প্রস্তুতির ব্যাপার আছে। আবার নির্বাচন কমিশনেরও আলাদা প্রস্তুতি আছে। তবে আইনশৃঙ্খলার জায়গা থেকে সব প্রস্তুতি নেওয়া আছে।

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি মব ভায়োলেন্স প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, মব ভায়োলেন্স প্রায় বন্ধ হয়ে আসলেও আবার নতুন করে কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুরে কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে। মব ঠেকাতে সরকার সচেষ্ট রয়েছে।

থানার ওসিদের দখল বাণিজ্যের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আমাদের সুনির্দিষ্ট তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব। ওসিদের দখল বাণিজ্য নিয়ে আমাদের কাছে কোনো তথ্য বা অভিযোগ আসেনি।

শিল্প পুলিশ প্রসঙ্গে উপদেষ্টা জানান, দেশে শিল্পপ্রতিষ্ঠান বাড়লেও শিল্প পুলিশের জনবল বাড়েনি। শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি শিল্প পুলিশের জনবলের পরিধি বাড়ানোর ওপরও এ সময় গুরুত্বারোপ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনমব ভায়োলেন্সস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT