চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু দিবসে ‘আম কাঁঠালের ছুটি’র বিশেষ প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৩
বিনোদন
A A
‘আম কাঁঠালের ছুটি’র একটি দৃশ্য

‘আম কাঁঠালের ছুটি’র একটি দৃশ্য

১৮ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত বাংলা ছবি ‘আম কাঁঠালের ছুটি’। সাধারণ দর্শকের জন্য মুক্তির আগেই ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস। কাকতালীয়ভাবে এই দিন (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’।

বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ প্রদর্শনীর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। এছাড়া বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং নির্মাতা মোরশেদুল ইসলাম।

শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার ছবি ‘আম কাঁঠালের ছুটি’। নির্মাতা নূরুজ্জামান জানিয়েছেন, গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা তাদের সেই বয়সের যাপিত জীবনকে নস্টালজিক আবহে তৈরি এই চলচ্চিত্রে দেখতে পাবেন।

নির্মাতা জানান, এই ছবি দেখার পর হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সাথে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। চলচ্চিত্রটির আন্তর্জাতিক সংস্করণের নামকরণ করা হয়েছে ‘সামার হলিডে’।

সিনেমাকার প্রযোজিত ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন নির্মাতা নিজেই, সাথে ছিলেন ম্যাক সাব্বির। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। আরও ছিলেন ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ। চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক যুবরাজ শামীম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আম-কাঁঠালের ছুটিবন্ধু দিবসলিড বিনোদনশিল্পকলাশিশুতোষসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT