চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোলা মাঠে হলো সিনেমার প্রিমিয়ার, স্থানীয়দের বাঁধ ভাঙা উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
শুক্রবার মুক্তির আগে স্থানীয় মানুষদের নিয়ে হয়েছে দেলুপির প্রিমিয়ার

শুক্রবার মুক্তির আগে স্থানীয় মানুষদের নিয়ে হয়েছে দেলুপির প্রিমিয়ার

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেল ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতার ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হয় প্রদর্শনী। এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায়।

প্রিমিয়ার হলেও খুলনার সিনেমা হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে শুক্রবার (৭ নভেশ্বর)। আর সারাদেশে সিনেমা হলে মুক্তি পাবে ১৪ নভেম্বর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেলুপি টিম জানিয়েছে, এদিন শত শত দর্শক বিকেল থেকেই জড়ো হন প্রিয়জনদের সঙ্গে সিনেমাটি দেখতে। অনেকের হাতে পোস্টার, সব মিলিয়ে পুরো এলাকা ছিল আনন্দ আবহে ভরপুর। সিনেমা শেষে দর্শকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস ও আবেগের ঝলক। নিজেদের গল্প এভাবে পর্দায় দেখে স্থানীয় মানুষজন আবেগাপ্লুত হয়ে পড়েন।

দেলুটি গ্রামের বাসিন্দা শামীমা আক্তার বলেন, “আমাদের এলাকার নামেই সিনেমা হয়েছে—এটা ভাবতেই গর্ব লাগে। সিনেমাটা খুব বাস্তব, যেন আমাদের জীবনের গল্প।”

স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন, “ভাঙন আমাদের নিয়তি ছিল। কিন্তু সেই ভাঙনের কারণেই আমরা নিজেদের অবস্থা সিনেমার মতো বড় পর্দায় দেখতে পারছি। ‘দেলুপি’ সিনেমার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন-যাপনের ভয়ংকর বাস্তবতা ও দুঃখ-দুর্দশার কথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। আশা করি এই সিনেমার হাত ধরে আমাদের নিয়তি বদলাবে।”

চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, “এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।”

Reneta

প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সবাই সিনেমাটিকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ওয়েব সিরিজ ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।

‘দেলুপি’ সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব ফিল্মখুলনায় দেলুপিটিজারট্রেলারতাওকীর ইসলামদেলুপিলিড বিনোদনশাটিকাপসিনপাটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

জুন ১৩, ২০২৬

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT