চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় ‘চা গরম’ দেখে জয়া-চঞ্চলরা আবেগাক্রান্ত 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

চৈত্র সংক্রান্তির দিন (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’-এর প্রিমিয়ার শো। সিনেমা দেখে অভিনেতা চঞ্চল চৌধুরী বললেন, “গল্পের শেষে গিয়ে আমরা সবাই কম–বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। ধন্যবাদ জানাই পুরো টিমকে।”

‘নন্দিনী যখন জিতে গেল, তখন মনে হলো আমরা সবাই জিতে গেছি’– ‘চা গরম’ সিনেমা দেখে অভিনেত্রী জয়া আহসান এভাবে তার প্রতিক্রিয়া জানালেও প্রতিটি দর্শকই যেন এমন কথাই বলতে চাচ্ছিলেন।

প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে একে অপরের সঙ্গে গল্পের ছলে বলছিলেন ‘চা গরম’–এর গল্পে থাকা সেই অনুপ্রেরণার কথাই।

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি, মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো, মাইকেল মিলার, রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ, আন্তোনিও আলেসান্দ্রো, রাষ্ট্রদূত, ইতালীয় দূতাবাস, বাংলাদেশ, ডিপাক এলমার, উপ-মিশন প্রধান, সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ, নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম, উপ-প্রধান, বাংলাদেশে সুইডেন দূতাবাস, সাজ্জাদ শরীফ, চরকি কমিশনিং কমিটির সদস্য এবং নির্বাহী সম্পাদক, প্রথম আলো, আশিস দামলে, কান্ট্রি ডিরেক্টর, অক্সফ্যাম ইন বাংলাদেশ, ফারাহ কবির, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশনএইড বাংলাদেশ, সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রুচিকা বাহল, প্রধান, আইএলও অফিস, কক্সবাজার, উন্নয়ন সহযোগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং সংবাদকর্মীরা।

চরকি ও অক্সফ্যাম–এর প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হয়েছে। এর সঙ্গে যুক্ত আছে মোবাইল অপারেটিং কোম্পানি রবি এবং রিভাইভাল টি।

চরকির পক্ষ থেকে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন চরকির কমিশনিং কমিটির সদস্য, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, “পরিচালক হিসেবে শঙ্খের (দাশগুপ্ত) প্রতি আমার ভরসা আছে। আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন ছবিটি দেখে।”

Reneta

কান্ট্রি ডিরেক্টর, অক্সফ্যাম ইন বাংলাদেশ, আশীষ দামলে আশা প্রকাশ করে জানান, চলচ্চিত্রটির মাধ্যমে চা শ্রমিকদের মর্যাদা এবং আকাঙ্ক্ষাকে জাতীয় পর্যায়ে এবং নীতিনির্ধারকদের নতুন করে ভাবাবে।

সাইফুল্লাহ রিয়াদ–এর গল্প ও চিত্রনাট্যে চরকি অরিজিনাল ফিল্ম চা গরম’ পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, সারাহ জেবীন অদিতি, রেজওয়ান পারভেজ, এ কে আজাদ সেতু। গল্পটি একজন তরুণ চিকিৎসককে কেন্দ্র করে, যিনি চা বাগানের এক অজানা জগতে প্রবেশ করেন এবং সেখানকার অবহেলিত মানুষের সংগ্রাম, হাস্যরস আর স্বপ্নের সান্নিধ্য পান।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও চা বাগানের শ্রমিকরা মূলধারার গল্পগুলোতে বরাবরই অদৃশ্য থেকে গেছেন। এই জনগোষ্ঠীর জীবনের এক মর্মস্পর্শী চিত্র পর্দায় তুলে এনেছে ‘চা গরম’। প্রান্তিক এই জনগোষ্ঠীর মানুষদের প্রতিনিয়ত সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। এই বাস্তবতাকে কেন্দ্র করেই বাস্তবধর্মী চরিত্রদের মাধ্যমে গল্পটি সাজানো হয়েছে।

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানান, চা বাগানকে কেবল মনোরম দৃশ্য হিসেবে ব্যবহার না করে বরং এর ভেতরের মানুষের আচার-আচরণ, আনন্দ ও বেদনাকে তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। এই চলচ্চিত্র তাদের মানবিকতা ও মর্যাদার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।

অভিনেত্রী সাফা কবির বলেন, ‘চা গরম’ আমাদের শেখায় কীভাবে নিজেদের জগতের বাইরেও সহমর্মিতা ও সংহতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়।

পার্থ শেখ এখানে ‘মিঠু’ চরিত্রে অভিনয় করেছেন। পার্থর মতে, গল্পটি মানুষের সেই নিরন্তর সংগ্রামের কথা বলে যেখানে সাধারণ মানুষ স্বপ্ন দেখার সাহস দেখায়। ‘চা গরম’ ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে চরকিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চলচরকিচা গরমজয়াপ্রিমিয়ারলিড বিনোদনশঙ্খদাস গুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT