চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের রেকর্ডের ম্যাচে ড্র সিটির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানসিটির হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন আর্লিং হালান্ড। চলতি মৌসুমেও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে নেমে গড়েছেন রেকর্ডও। তবে নরওয়েজিয়ান তারকার রেকর্ড গড়া ম্যাচে ঘরের মাঠে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। সিটিজেনদের হয়ে গোলটি করেছেন হালান্ড। লিভাপুলের হয়ে গোল করেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন অবধি ১৩ ম্যাচ খেলে ম্যানসিটি হেরেছে দুটিতে। নয়টি জয় ও দুটি ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান বর্তমান চ্যাম্পিয়নদের। তাদের কানের গোড়ায় অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচ খেলে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা।

লিভারপুলের জালে বল পাঠিয়ে প্রিমিয়ার লিগে দ্রুততম অর্ধশতক গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। ৪৮ ম্যাচে ৫০তম গোলটি করেছেন ২৩ বর্ষী ফরোয়ার্ড। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন সাবেক ইংলিশ তারকা এন্ডি কোলে। ৬৫ ম্যাচে ৫০তম গোল করেন তিনি।

ইতিহাদে স্বাগতিকদের এগিয়ে নেন হালান্ড। ম্যাচের ২৭তম মিনিটে নাথান আকের পাস থেকে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে সিটিজেনদের এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড।

সমতায় ফিরতে লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছিল ম্যাচের শেষ দশ মিনিটে। ৮১তম মিনিটে মোহাম্মেদ সালাহ’র বাড়ানো বলকে কোনাকুনি শটে সিটির জালে পাঠান আর্নল্ড। এরপর দুই দলই লিড নেয়ার লড়াইয়ে মাতে। শেষ অবধি ব্যর্থ হয় উভয় দল। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্নল্ডএন্ডি কোলেগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলসালাহহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT