রাজনীতি

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করছেন। এরপর তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

বিষয়:চেয়ারম্যান তারেক রহমান প্রণয় ভার্মা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারতীয় হাইকমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…