কিশোরগঞ্জ

ভৈরবে এগারসিন্দুর প্রভাতী ট্রেনের বগি লাইনচ্যুত

ভৈরবে এগারসিন্দুর প্রভাতী ট্রেনের বগি লাইনচ্যুত, লোকজন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে এগারসিন্দুর প্রভাতী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা, লোকজন ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার ২৭ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় হঠাৎ করে একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। পরে তাৎক্ষণিক ইঞ্জিনের চাকা উদ্ধারের জন্য ভৈরব স্টেশনের টেকনিশিয়ান টিম কাজ শুরু করে। এই নিউজ লেখা পর্যন্ত ট্রেনের ইঞ্জিনের চাকা উদ্ধার করা যায়নি।

এ বিষয়ে ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময়ে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা ইঞ্জিনটি উদ্ধারের জন্য কাজ করছি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…