চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথ্বীরাজের প্রশংসায় পঞ্চমুখ প্রভাস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৪
বিনোদন
A A
প্রভাসের ছবি, একজন অভিনেতা, সিনেমার সেটে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (৯ মার্চ) প্রকাশ্যে এসেছে দেড় দশকের (১৫ বছর) বেশি সময় ধরে নির্মিত হওয়া পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালায়ালাম চলচ্চিত্র ‘আদুজিভিথাম’র ট্রেলার। যেটি ‘দ্য গট লাইফ’ নামেই বেশি পরিচিত।

আসন্ন ছবিটির প্রায় দেড় মিনিটের ট্রেলার জুড়ে পৃথ্বীরাজ সুকুমারনের (নজীব) যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন থেকে শুরু করে সিনেমা বিশ্লেষকরা। সেই তালিকাতেই যুক্ত হলো দক্ষিণী সুপারস্টার প্রভাসের নাম।

সারভাইভাল থ্রিলার ‘দ্য গট লাইফ’এর ট্রেলারে অভিনেতা পৃথ্বীরাজ সৌদি আরবের মরুভূমিতে দাসত্বের জীবনের তিক্ত যে যন্ত্রণার চিত্র ফুটিয়ে তুলেছেন তার সাধুবাদ জানিয়েছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। পৃথ্বীরাজের চরিত্রে মুগ্ধ হয়ে প্রভাস লিখেছেন, “আমার ভাই পৃথ্বীরাজ আপনি কি করেছেন! আমি বিশ্বাস করতে পারছি না যে এটি আপনি। অভিনন্দন এবং শুভকামনা, ভাই। অনেক ভালবাসার সাথে #দ্য গট লাইফ-এর জন্য অপেক্ষা করছি। ব্লকবাস্টার লোড হচ্ছে।”

Banglabid

প্রভাসের পোস্টটি পৃথ্বীরাজ পুনরায় শেয়ার করে, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ‘শৌরঙ্গ্যাপার্বম’ শিরোনামের সালারের যে সিক্যুয়েল আসছে তার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “আপনাকে ধন্যবাদ দেব (প্রভাস)! শীঘ্রই যুদ্ধক্ষেত্রে দেখা হবে #শৌরঙ্গ্যপর্বম।”

জানা গেছে, ১০ বছরের চিত্রনাট্য ও ৬ বছরের দৃশ্যধারণ শেষে ‘দ্য গট লাইফ’ সিনেমাটি নির্মাণ শেষ হয়েছে। চলচ্চিত্রের দৃশ্যধারণের সময় অভিনেতাকে বেশ কয়েকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জর্ডানের মরুভূমির তপ্ত রোদে তিনিসহ পুরো টিম অসুস্থ হয়ে যান। এর মাঝে আবার চলে আসে করোনা মহামারি। লকডাউনে মরুভূমিতে টানা ৬০ দিন আটকে থাকতে হয় সবাইকে।

সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছে ভিজ্যুয়াল রোমান্স। ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা একই শিরোনামের মালয়ালাম উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। সবচেয়ে বেশি বিক্রীত মালয়ালাম উপন্যাসটি ১২টি ভাষায় অনূদিত হয়েছে।

Reneta

৯০ দশকের গোড়ার দিকে বুক ভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো নজীব মোহাম্মদ নামে এক যুবকের জীবনকাহিনী উঠে এসেছে এই উপন্যাসে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ মার্চ।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্য গট লাইফ’পৃথ্বীরাজপৃথ্বীরাজ সুকুমারনপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT