চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, রুশ মিসাইল হামলার আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনের রাজধানীতে বিস্ফোরণে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভোররাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাশিয়া কিয়েভ লক্ষ্য করে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।

এএফপি জানিয়েছে, আজ (২৭ ডিসেম্বর) শনিবার ভোরে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে দেওয়া এক ঘোষণায় বলেন, রাজধানীতে বিস্ফোরণ হয়েছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয় রয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করা হচ্ছে।

একই সঙ্গে ইউক্রেনের বিমানবাহিনী রাজধানী কিয়েভসহ সারাদেশে এয়ার এলার্ট জারি করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন অঞ্চলের দিকে ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, তিনি ভোরের দিকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখতে পেয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আগামী রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ঠিক আগমুহূর্তে এই হামলা চালানো হলো। এর আগে শুক্রবার রাশিয়া অভিযোগ করে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনা ব্যাহত করার চেষ্টা করছেন।

এদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি ২০ দফা শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করেছেন। খসড়ায় বলা হয়েছে, দুই পক্ষ সম্মত হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে। প্রস্তাব অনুযায়ী রুশ সেনারা বর্তমানে দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থান করবে এবং ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পিছু হটবে। ওই এলাকায় পরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের কথাও উল্লেখ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনমিসাইলরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT