আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ওরেগনের ফার্নডেল শহরে ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওরেগনের ফার্নডেল শহরে ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করে একটি মানচিত্র, যেখানে ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ভূমিকম্পটি ফার্নডেল শহরের কাছে এবং সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে আঘাত হানে।

এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে সেটি বাতিল করা হয়। তবে জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে ‘বিপদজনক অঞ্চল’ এড়াতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ভূমিকম্পের পর ছোট ছোট একাধিক আফটারশক অনুভূত হয়। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে গেছেন।

ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বে অবস্থিত হামবোল্ট কাউন্টিতে বর্তমানে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন। এছাড়া তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিষয়:ক্যালিফোর্নিয়া ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…