কিছুদিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে পরিকল্পনা ও উদ্যোগের কথা বলছেন, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আদানির বিদ্যুৎ আসছে, কয়লাও জাহাজে আছে। দু’সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে, নাহলে ক্ষমা করে দিয়েন।
শনিবার ১০ জুন সকালে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ‘হাওরাঞ্চলে অকাল বন্যা ঠেকাতে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী।
এসময় তিনি বলেন, হাওরে আগাম বন্যা ঠেকাতে হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। এখন থেকে হাওর ও নিম্নাঞ্চলে ডুব সড়ক ও উড়াল সড়ক নির্মাণ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



