চাঁদপুর

চাঁদপুরের বাজারে বেড়েছে আলুর দাম

চাঁদপুরের বাজারে আলুর দাম বৃদ্ধি, আলুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের বাজারে আলুর ঝুড়ি, আলুর দাম বৃদ্ধি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুরের বাজারে বেড়েছে আলুর দাম। গত সপ্তাহে খুচরায় ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে চাঁদপুরের বাজারে আলু খুচরায় ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাঁদপুরের সবচেয়ে বড় আড়ত পালবাজারে আলু খুচরায় বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন- আমদানী কম হওয়ায় দাম বাড়ছে| আর সংশ্লিষ্টরা বলছেন, আলুর দাম নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করছেন তারা।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, বস্তার ওজন, মাটি, ফাটা আলু ইত্যাদি কারণে ১০ শতাংশ আলু নষ্ট হয়। সেজন্য আলু পাইকারিতে বেশি মূল্যে ক্রয় করে বেশি মূল্যে খুচরায় বিক্রি করতে হয়।

হিমাগারের ম্যানেজাররা জানান, অতি বৃষ্টির কারণে পর পর ২ দফায় আলুর বিজ নষ্ট হয়ে আলুর সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে।

ভোক্তারা জানান, আলুর দাম হঠাৎ বেড়ে গেছে। খরচ কমানোর জন্য আলুই বেশি খেতাম। সেটারও যদি এত দাম হয়, খাব কী এখন?

আলুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে জেলা পুলিশ কাজ করছে বলে জানান একজন পুলিশ কর্মকর্তা।

বিষয়:আলু আলুর দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…