চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের সৌভাগ্যের চাবিকাঠি পরী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০২২
বিনোদন
A A

স্বামী শরিফুল রাজকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পরীমনি। রাজ অভিনীত ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবিটি দর্শক মহলে সাড়া ফেলেছে। সর্বত্র প্রশংসিত হচ্ছেন রাজ। যা অনুভব করছেন নায়িকা পরীমনি নিজেও।

উচ্ছ্বসিত হয়ে নিজের ফ্যান পেজে পরীমনি ‘পরাণ’ এর দর্শক প্রতিক্রিয়া শেয়ার করে লিখেছেন, ‘আমার পরাণ দিলা তো সব কাঁপায়ে! এভাবে রাজ করতে থাকো।’

‘পরাণ’ এর মাধ্যমে প্রথমবার ঈদের মতো বড় উৎসবে মুক্তি পেলো রাজ অভিনীত ছবি। এর আগে ২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন অভিনেতা শরীফুল রাজ। এরপর ২০১৯ সালের ‘ন ডরাই’, ‘নেটওয়ার্কের বাইরে’ এবং পরবর্তীতে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবিতে অভিনয় করেন তিনি।

হাতে গোনা এই কয়টি সিনেমার নায়ক হলেও রাজ মূলত আলোচনায় আসেন পরীমণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর। দর্শকরা বলছেন, পরাণ দিয়ে নায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাজ। তার মারকাটারি অভিনয় দর্শকরা গ্রহণ করছে।

রাজের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত স্ত্রী পরীমনী বলেন, ‘রাজ হচ্ছে আমার পরাণ । আমার পরাণের পরাণ মুক্তি পেয়েছে। চার দিকে তার প্রশংসা শুনে আমার যে কি ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ঈদে আমার পরাণটা সবার পরাণ কাঁপিয়ে দিল।

পরীর পোস্টে সাড়া দিয়েছেন রাজও। জানালেন, পরীই তার সৌভাগ্যের চাবিকাঠি। সেই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে।

Reneta

রাজ ও পরীমণি এখন অপেক্ষায় আছেন নতুন অতিথির। আসছে সেপ্টেম্বরে বাবা-মা হবেন তারা। তাই ঈদের ঈদের ভিড়ে রাজের সঙ্গে পরীমনি হলে গিয়ে ছবিটি দেখতে যেতে পারেননি। তবে শিগগিরই রাজকে পাশে নিয়ে ছবিটি দেখবেন বলে জানালেন পরী।

শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের ‘পরাণ’। গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা। এই সিনেমা মুক্তি পেয়েছে দেশের ১১ সিনেমা হলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঈদের ছবিনয়ন বন্ডপরাণপরীমনিবিদ্যা সিনহা মিমমিন্নিরাজরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT