চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী পারিবারিক সময় উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী শরিফুল রাজকে তালাকের আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি। গেল সোমবার এই আবেদন করেন তিনি। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে খবরটি প্রকাশ্যে এলে তারকা দম্পতির বিচ্ছেদের খবরটি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়।

রাজকে পাঠানো পরীর তালাকের আবেদনের কপিও ভাইরাল হয়। যদিও তাদের দুজনের কাউকেই অনলাইন-অফলাইনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে বুধবার রাতে তালাকের আবেদনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করেন পরীমণি।

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ রাজকে তালাকের সিদ্ধান্ত নেয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। রাজকে নিয়ে দেয়া তার নিজের একটি পুরনো পোস্টের স্ক্রিনশটও এসময় শেয়ার করেন স্বপ্নজালের এই নায়িকা। সেটি শেয়ার করে পরী লিখেন,“নিশ্চয় এই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলেট করে দিয়েছিলো। তারপর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বার বার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে হবে না, এমনকি সুইসাইড এর মতো হুমকিতেও ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছে আমাকে!”

Banglabid

এসময় পরী রাজের উদ্দেশে অভিযোগ তুলে বলেন,“একইরকম ভুলের ক্ষমা কতো বার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত!”

রাজকে সুযোগ দিয়েছেন জানিয়ে পরী আরও লিখেন,“আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি।সেও সুযোগ পেতো কারন আইনগত ভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসন্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন। আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সাথে যে অন্যেয়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।”

বাবা ও সন্তানের হাসিমুখের ছবি, আবেগময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ এই দম্পতির ঘরে গেল বছর জন্ম নেয় রাজ্য। যার বয়স প্রায় ১৩ মাস। দাম্পত্য কলহের মধ্যেও নিজের সন্তান নিয়ে সচেতন পরী। জানালেন,“আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করবো। এতো দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ান শিপ এখন তার মা’র। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিভাবকআইনজীবীগার্ডিয়ানতালাকপদ্মপরীপরীমণিরাজরাজ্যলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাইবার নিরাপত্তা আইন আগের মতোই নিবর্তনমূলক: সম্পাদক পরিষদ

পরবর্তী

ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু

পরবর্তী
ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু

বিচারপতি আদিলুর-এলানের রায় নিয়ে বিশিষ্টজনদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিলুর-এলানের রায়ের বিরুদ্ধে অপতৎপরতা চালানোয় ১৫৫ বিশিষ্টজনের উদ্বেগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT