চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিলো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
নারী ও শিশু ফুলের বাগানে ফুলের যত্ন নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বৃহস্পতিবার দিবাগত রাতে ‘প্রিয় নানাভাই ‘ শামসুল হক গাজীকে হারিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। জীবিতকালে যিনি ছিলেন পরীর একমাত্র ভরসার নাম। নিজের পরম আশ্রয়স্থল ছিলেন নানাভাই। তাকে হারিয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন এই নায়িকা।

নানার মরদেহ নিয়ে শুক্রবার ভোরেই ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যান পরী। সেখানেই হয় দাফন। চার দিনের মিলাদও দিয়েছেন নিজে উপস্থিত থেকে। শেষ বিদায় জানিয়ে আজ ঢাকায় ফিরছেন পরী।

নিজের পরিচিত গণ্ডিতে ফেরার সময়েও তাই শোকার্ত পরীর মন পড়ে আছে নানাভাইয়ের জন্য, যেখানে প্রিয় মানুষটিকে রেখে এসেছেন। কবরে শায়িত নানাভাইকে বিদায় জানিয়ে আসার মুহূর্তটি নিজের জন্য যতোটা না করুণ, তারচেয়ে ঢের বেশী মনকষ্টে পরী আছেন ছেলে রাজ্যর কথা ভেবে।

Banglabid

মঙ্গলবার সন্ধ্যার পর নানাভাইয়ের কবরের বেশকিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। ছবিতে দেখা যায়, নানার কবরের উপর গাঁদাফুল গাছ রোপন করছেন পরী। সঙ্গে আছে ছোট্ট রাজ্য!

ক্যাপশনে পরী লিখেন,“আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিলো। বড়আব্বু বলে ডাকতে শিখেছিলো। এখন যদি কেউ ওকে বলে ‘তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে সাথে সাথে আঙ্গুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কত বার যে বললো ‘আব্বুটা বাই আব্বুটা বাই’!”

একই পোস্টে পরী আরো বলেন,“এর আগে যত বার নানু বাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই একদিন বেশি থেকে যেতে বলতো কত করে! থাকা হয়নি। আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না!”

Reneta

ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে পরীমনি বেড়ে ওঠেন ভাণ্ডারিয়ায় তার নানা বাড়িতে। সেখান থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছেন পরীমনি। পরীমনির ভাষ্য অনুযায়ী, নানা শামসুল গাজীই ছিলেন তার একমাত্র অভিভাবক। পরীমনি ঢাকায় স্থায়ী হলেও তার নানা শামসুল হক ভাণ্ডারিয়াতেই থাকতেন। তবে পরীমনির সুসময়-দুঃসময়ে বরাবর নাতনির পাশে দেখা গেছে তাকে।

শামসুল হক গাজীর বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে। পেশায় তিনি স্কুল শিক্ষক ছিলেন।

 

ঢাকা/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নানাভাইপদ্মফুলপরীপরীমনিরাজ্যলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT