চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুপ থাকবো না, অন্যায় দেখলেই কথা বলবো: পরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বিনোদন
A A
পরীমনি লাল শাড়ি পরা, মামলার সাক্ষাৎকারে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে গত ২৫ জানুয়ারি একটি কসমেটিক ব্র্যান্ডের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল চিত্রনায়িকা পরীমনির। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে স্থগিত করা হয় অনুষ্ঠানটি। বিষয়টির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতে স্ট্যাটাস দেন পরী।

তিনি লিখেছিলেন, ‘শিল্পীদের এতো বাধা কেন আসবে? নিরাপত্তাহীন অনুভব হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! এর আগে মেহজাবীন, পড়শী এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?’

পরীমনি বলেন, কী বলার আছে আর। এদেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।

রাতে এই পোস্টের কয়েক ঘণ্টা পরে তিনবছর আগের বোটক্লাব কাণ্ডের মামলায় পরীমনিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

পূর্ব ঘোষণা দিয়েও টাঙ্গাইলে শো-রুম ওপেনিংয়ে যেতে না পেরে ক্ষোভ ঝেড়ে পরীমনি পোস্ট দেয়ার কারণ হিসেবে বলেন, আমার মনে হলো বিষয়টি সামনে আনা দরকার। না হলে ধীরে ধীরে এটা আরও প্রকট আকার ধারণ করতে পারে। এখনওই ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি বলেন, হয়তো আমার জায়গায় অন্যকেউ হলে চুপ থাকতেন। কিন্তু আমি তো চুপ থাকতে পারি না। আমি চুপ থাকার মেয়ে না। যা সত্যি তা তো বলতেই হবে। এটা তো আমার দেশ, আমার ইন্ডাষ্ট্রি। নিজের দেশে কেনো নিরাপদে কাজ করতে পারব না?

Reneta

ফেসুবকে পোস্টের পরদিনই পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে জানতে চাইলে পরী বলেন, প্রতিবাদ করার জন্য যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাহলে কষ্টকর। মানুষ কথা বলা ছাড়া কিভাবে থাকবে। যে চুপ থাকতে চায় সে চুপ থাকুক। কিন্তু যে বলতে চায় তাকে তো বলতে দিতে হবে। তবে এটি যেহেতু আদালতের বিষয়, আইনীপ্রক্রিয়া আমিও আইনিপ্রক্রিয়াতেই হাটব। বিষয়টি আমার আইনজীবীই দেখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরীমনিলিড বিনোদনহারল্যান স্টোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT