চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দেড় বছর পর আবারও সিনেপ্লেক্সজুড়ে ‘পরাণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

২০২২ সালের (১০ জুলাই) ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল ‘পরাণ’। রায়হান রাফীর পরিচালনায় ছবিটি মুক্তির পর দেশজুড়ে সাড়া ফেলে দেয়। হয়েছিল ব্লকবাস্টার। ‘পরাণ’র শরিফুল রাজ, মীম, ইয়াশ রোহানের ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে মজেছিল দর্শক। সেই ‘পরাণ’ দেড় বছর আবার চলবে সিনেপ্লেক্সজুড়ে!

স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, শুক্রবার (৮ মার্চ) থেকে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার (মিরপুর), বালি আর্কেড (চট্টগ্রাম)-এর শাখাগুলোতে ‘পরাণ’ চলবে। শুক্রবার থেকে চারদিন তিন শাখায় ১০টি শো চলবে! পরের তিনদিন সাতটি শো চলবে। রমজানের মধ্যে যদি দর্শক সিনেমা দেখতে থিয়েটারে আসেন তবে আমরা ‘পরাণ’র শো কন্টিনিউ করবো।

স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা আরও বলেন, মানসম্মত নতুন সিনেমা আসছে না। যেসব সিনেমাগুলো নিকট অতীতে সাড়া ফেলেছিল সবগুলো ওটিটিতে পাওয়া যাচ্ছে। একমাত্র ‘পরাণ’ ওটিটিতে নেই। এ কারণে আমরা ‘পরাণ’ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও দুবার এভাবে প্রদর্শন করেছিল। তখনও বেশ ভালো চলে ছবিটি। তাছাড়া মুক্তির পর সিনেপ্লেক্স থেকে ‘পরাণ’ রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল।

লাইভ টেকনোলজিস এর প্রযোজনায় নির্মিত ‘পরাণ’ শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ব্যাপক সাফল্য পেয়েছিল। এই  ছবিতে আরও অভিনয় করেছিলেন রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ‘পরাণ’ থেকে ২০২২ সালে একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানপরাণবড়পর্দামীমরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT