চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’ ছবির নেপথ্য কারিগরদের সামনে আনলেন মিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া মিম অভিনীত ছবি ‘পরাণ’ দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিনেপ্লেক্সগুলোতে ছবিটি দেখতে উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। সেই সাফল্যে আবেগে ভাসছেন মিম।

রোববার সন্ধ্যায় পরাণ নির্মাণের নেপথ্যের কারিগরদের সামনে আনলেন এই লাক্সতারকা। নিজের ফ্যান পেজে একটি পোস্টও দিয়েছেন আমার প্রাণের প্রিয়া ছবির এই নায়িকা।

মিম লিখেছেন, পরাণের প্রতি দর্শকেরা যে ভালোবাসা বর্ষণ করছেন, তাতে যতবার ধন্যবাদ দেব; কম হয়ে যাবে। তবে পরাণের সাথে জড়িত কিছু মানুষকে নিয়ে আলাদা করে না বললেই নয়।

Banglabid

‘আমি আজকে পর্দার পেছনের দুজন মানুষের কথা বলতে চাই। এমন দুজন মানুষ হচ্ছেন লাইভ টেকনোলজির আরাফাত ভাই (ইয়াসির আরাফাত) এবং অতুল ভাই (তামজিদ অতুল)।’

স্মৃতিচারণ করে মিম লেখেন, বাবার চাকরির সূত্রে আরাফাত ভাইয়ের সাথে আমার পরিচয়। ভোলা সরকারি কলেজে বাবা যখন প্রফেসর ছিলেন, তখন আরাফাত ভাই সেখানে তার ছাত্র ছিলেন। পারিবারিকভাবেও তার সাথে আমাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

লাইভ টেকনোলজি আত্মপ্রকাশ করার পর তাদের একটি ক্যাম্পেইনে আমি প্রথমবারের মত কাজ করি, তাও প্রায় ১০-১২ বছর আগের কথা। পারিবারিক সম্পর্কটা এরপরে এভাবেই প্রফেশনাল সম্পর্কে রূপ নিল।

Reneta

আরাফাত ভাই আমাকে অসম্ভব রকমের স্নেহ করেন, আমিও আরাফাত ভাইকে প্রচণ্ড শ্রদ্ধা করি বড় ভাই হিসেবে।

এর আগে লাইভ টেকনোলজির আমি তোমার হতে চাই ছবি করেছিলেন মিম। পরাণ দিয়ে দ্বিতীয়বারের মতো প্রযোজনা প্রতিষ্ঠানটির ছবিতে কাজ করলেন।

মিম লেখেন, লাইভের সাথে এটি আমার দ্বিতীয় সিনেমা। পরাণ শুরু হওয়ার আগে রায়হান রাফির সাথে আমার সেভাবে পরিচয় ছিল না। আরাফাত ভাই একদিন জানালেন, রাফি আমাদের সাথে একটি সিনেমা করবে আর আমার মনে হয় এই সিনেমার অনন্যা ক্যারেক্টরের জন্য তুমিই পারফেক্ট। আমি চাই তুমি সিনেমাটা কর। এভাবেই পরাণের সাথে যুক্ত হওয়া।

অতুল ভাইকে চিনি আরাফাত ভাইয়ের মাধ্যমেই, লাইভ টেকনোলজির আরেকজন কর্ণধার তিনি। অসম্ভব ভালো একজন মানুষ, আমাকে নিজের ছোট বোনের মতই স্নেহ করেন।

লাইভ টেকনোলজির সাথে কাজের অভিজ্ঞতা ভীষণ আনন্দের। প্রডিউসার হিসেবে লাইভ টেকনোলজির এই দুজন মানুষ ভীষণ প্রফেশনাল আর একটি কনটেন্টকে দর্শকের সামনে ঠিকঠাক উপস্থাপনের জন্য যে পরিমাণ ডেডিকেশন দেয়া দরকার, সেটা তারা দিয়েছেন সবসময়ই।

কৃতজ্ঞতা প্রকাশ করে মিম তার স্ট্যাটাসে লেখেন, চ্যানেল আইয়ের হাত ধরে আমার আজকে এই অবস্থানে আসা। মিডিয়াতে চ্যানেল আইয়ের পরে যদি আমার দ্বিতীয় কোন ফ্যামিলি হয়, সেটা হবে লাইভ টেকনোলজি। নিজেকে আমার লাইভ টেকনোলজির একজন সদস্য বলেই মনে এই দুজন মানুষের অকৃত্রিম ভালোবাসার কারণে।

আমাদের কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে লাইভ টেকনোলজি এভাবেই এগিয়ে যাক এবং যেকোনো ভালো কন্টেন্টের প্রতি যেন লাইভ টেকনোলজির সাপোর্টটা সবসময়ই থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরাণবিদ্যা সিনহা মিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT