চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের জনপ্রিয় অভিনেত্রীকে চেনা যায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ছবির এই আদুরে শিশুটিকে চিনতে পেরেছেন? তিনি বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী। কদিন পরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তার অভিনীত প্রথম সিনেমা! যদিও গত ১৪ বছর ধরে ছোটপর্দায় দারুণ সব কাজ উপহার দিয়েছেন তিনি! বর্তমানে ওটিটিতেও বাজিমাত করছেন!

এই শিশুটি আর কেউ নন, ছোটপর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার দুপুরে ছবিটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন।

ছবিতে দেখা গেছে ছোট্ট মেহজাবীন ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ধরে আছেন ছোটদের খেলনা গাড়ি। পরনে লাল ফ্রক, কপালের উপরে পড়ে আছে চুল। ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘মাই ফার্স্ট রাইড’! সঙ্গে জুড়ে দিয়েছেন গাড়ির ইমোজি।

ছবির এই পোস্টটি শেয়ার করার তিন ঘণ্টায় মেহজাবীনের পেজ থেকেই দেখা গেছে হাজার হাজার লাইক কমেন্ট। মন্তব্যই করেছেন হাজারের বেশী মানুষ। যে মন্তব্যগুলোতে মেহজাবীনের প্রশংসার ফুলঝুরি! আবার অনেকে জানতে চেয়েছেন, ছবিটি কতো সালের!

দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও প্রথমবার সিনেমা নিয়ে সিরিয়াস হয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত এই তারকা। নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। চলতি বছরের ফেব্রুয়ারিতে পোস্টার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন তিনি। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। ২০২৩ সালেই হয়েছে শুটিং।

সম্প্রতি আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন মেহজাবীন। চলতি মাসে নিজের জন্মদিনে দেয়া নতুন এই ছবিটির নাম ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় সিনেমাটি শিগগির বড়পর্দায় মুক্তির কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়প্রিয় মালতীমেহজাবীনলিড বিনোদনসাবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT