পোপের শারীরিক অবস্থা ‘সঙ্কটজনক’

পোপের শারীরিক অবস্থা সঙ্কটজনক, চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা এখন ‘সঙ্কটজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হাঁপানি, নিউমোনিয়াসহ আরও বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি হাসপাতাল ভর্তি রয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক। পোপ বিপদমুক্ত নন। প্লাটিলেট কমে যাওয়ায় পোপকে রক্তও দিতে হয়েছে বলে জানানো হয়েছে।
যদিও এত অসুস্থতার মধ্যেও ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু সজাগ রয়েছেন। এমনকি তিনি চেয়ারেও বসতে পারছেন। তবে নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেন দিতে হচ্ছে।
এর আগে, পোপ ফ্রান্সিসের ফুসফুসে ‘জটিল সংক্রমণ’ ধরা পড়েছিল। বর্তমানে তিনি রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






