চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরের জার্নি ‘অন্তর্জাল’, আমি সাত বার দেখেছি: পলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ-বিদেশের ১৮৪ প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেল ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন ছবি ‘অন্তর্জাল’। আইসিটি বিভিাগের উদ্যোগে এই সিনেমাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সন্ধ্যায় এই সিনেমার বিশেষ প্রদর্শনীতেও বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সপরিবারে উপস্থিত ছিলেন পলক।

কথা বলেছেন ‘অন্তর্জাল’ নির্মাণের পূর্ব পরিকল্পনা নিয়েও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন পলক জানান, মূলত দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ দেখেই ‘অন্তর্জাল’ এর মতো সিনেমা নির্মাণের আইডিয়া মাথায় আসে পলকের। যে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি প্রতিমন্ত্রী দেখেছেন তিন বার! ওই সিনেমাটি দেখেই যোগাযোগ করেন দীপনের সাথে। শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা।

পলক জানান, ‘অন্তর্জাল’ এর জার্নি তিন বছরের। শুক্রবার সবার সাথে প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখলেও এরইমধ্যে সাত বার তিনি সিনেমাটি দেখে ফেলেছেন।

Banglabid

অন্তর্জালকে পারফেক্ট সিনেমা বলে মন্তব্য করে পলক বলেন, “নতুন ধরনের সিনেমা এটি। নতুন প্রজন্মের সিনেমা। যেখানে এই প্রজন্মের তারকারা অভিনয় করেছেন। সিয়াম, মিম, সুনেরা, এবিএম সুমন, ইনান থেকে শুরু করে যারাই সিনেমাটিতে অভিনয় করেছেন, তাদের কোনো খুঁত ধরতে পারিনি। এতো নিখুঁত ও পারফেক্ট একটা সিনেমা হয়েছে অন্তর্জাল।”

অন্তর্জাল তরুণ প্রজন্মকে উৎসাহ যুগাবে জানিয়ে পলক এসময় বলেন,“সিনেমার বিষয়বস্তু কঠিন হলেও দীপন দা এতো সহজ করে উপস্থাপন করেছেন, এটা দারুণ। আরেকটা বিষয় আমার কাছে এই সিনেমায় দারুণ লেগেছে যে, আমাদের তরুণ প্রজন্মকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে দেশে নিরাপত্তা নিশ্চিত করা, সারা বিশ্বে শান্তি শৃঙ্ক্ষলা নিশ্চিত করার জন্য আমার মনে হয় ‘অন্তর্জাল’ খুবই উৎসাহ দেবে।”

সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্জালঅমিত সিনহাএ বি এম সুমনদীপংকর দীপনবিদ্যা সিনহা মিমমাশরুর ইনানলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT