বাংলাদেশ

সেফ এক্সিট বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্য ব্যক্তিগত: পরিবেশ উপদেষ্টা

নাহিদ ইসলাম সেফ এক্সিট বিষয়ে বক্তব্য দিচ্ছেন, পরিবেশ উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেফ এক্সিট সংক্রান্ত নাহিদ ইসলামের মন্তব্য প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য। এখানে সরকারের কোনো কথা নেই। তিনি আরও বলেন, সব ঝড়ঝঞ্ঝা পার করে দেশে ছিলাম। বাকি জীবনও বাংলাদেশেই থাকবো। তিনি কেন এমন বলেছেন তা আমি জানি না। এটি হয়তো অভিমান থেকে বা অন্য কোনো অবস্থান থেকে বলা হয়েছে।

বুধবার ৮ অক্টোবর তিনি বলেন, সকল মানুষ যে নির্বাচনে অংশ নিতে পারবে, এমন নির্বাচন আয়োজন করা হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই।

কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়া না নেয়া বিষয়টি আইনগত বা দলের নিজস্ব নীতি অনুযায়ী নির্ধারিত হতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিষয়:নির্বাচনে অংশগ্রহণ পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দল সৈয়দা রিজওয়ানা হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…