রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সীমিত করে সংবিধান সংশোধনে একটি আইনি কাঠামো সংযোজনের পক্ষে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ইস্যুতেও রাজনৈতিক দলগুলো কাছাকাছি অবস্থানে। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ করার ক্ষেত্রে প্রধান বিচারপতির মতামত নেওয়ার প্রস্তাব করেছে বিএনপি।







