রাজনৈতিক বিবেচনায় ‘জরুরি অবস্থা’ জারি করা যাবে না এবিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। বিএনপি বলেছে, জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান পরিবর্তন ও সংশোধনে বিএনপি একমত। তবে সংবিধানের সংশ্লিষ্ট ধারা পরিবর্তন ও সংশোধন আগামী সংসদে আলোচনার পরেই করা যেতে পারে। জাতীয় নাগরিক পার্টি বলেছে, সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার বিপক্ষে তারা।








