চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের নীতিগত সিদ্ধান্ত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৫, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য আগামী জুলাই মাসের মধ্যেই একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ঢাকা-নারিতা-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

প্রতিমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। এই লক্ষ্যে পরিচালনাগত বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এবং টার্মিনালের হ্যান্ডলিং সেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট পুনরায় চালুর বিষয়েও নতুন তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রী বলেন, পূর্বঘোষিত ৩০ জুন নয়, আগামী ২৭ জুলাই থেকে এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু হবে।

এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক বিভিন্ন কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সেসময় হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজের স্বল্পতা এবং বাণিজ্যিক বাস্তবতাকে সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিল বিমান কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থার্ড টার্মিনালশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬

মেসির খেলা দেখে জিদান- ‘ছেলে যার বিপক্ষে লড়ছে তাকে থামানো অসম্ভব’

জুন ১৭, ২০২৬

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় জমজমাট চ্যানেল আইয়ের ‘আই স্ট্রাইকার’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT