চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ গড়ার প্রত্যয়ে জনগণ পুলিশ ঐক্যবদ্ধ হয়েছে: অতিরিক্ত পুলিশ কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অন্যান্য, বাংলাদেশ
A A
অতিরিক্ত পুলিশ কমিশনার ভাষণ দিচ্ছেন, পত্রিকা পড়ছেন, পেছনে সবুজ পর্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, আমরা সবাই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশ গড়ার প্রত্যয়ে জনগণ আর পুলিশ ঐক্যবদ্ধ হয়েছে।

শনিবার মিরপুর মডেল থানা এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জনগণ পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে। দেশকে গড়ার প্রত্যয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। পুলিশ প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত। জনগণের সেবা করার জন্যই আমরা প্রশিক্ষণ নিয়েছি।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম যে কত শক্ত তার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি কেননা ৫ আগস্টের  পর যখন আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল তখন সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছিল। নতুন বাংলাদেশে আমরা আপনাদের সহযাত্রী হিসেবে ভূমিকা রাখতে চাই। এক্ষেত্রে স্বাভাবিক পুলিশিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সর্বাত্মক  চেষ্টা অব্যহত থাকবে। পুলিশ ও জনগণ পাশাপাশি কাজ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অনেক সহজ হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মিরপুর এলাকায় মাদক নির্মূলের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকায় ইভটিজিং প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। হকার, ভ্যানগাড়ির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের কাজ চলছে যাতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সামনে দীর্ঘ যানজট কমানো যায়। হয়রানিমূলক মামলা এবং গ্রেফতার যাতে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। তবে প্রকৃত অপরাধীরা কোন অবস্থাতেই ছাড় পাবেনা।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মিরপুর থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Reneta

মিরপুর থানা এলাকার বিশিষ্ট নাগরিক মুন্সী বজলুল বকশী বলেন, আমি পুলিশকে ধন্যবাদ দিতে চাই। কারণ পুলিশ অনেকটা ধ্বংসস্তুপের মধ্যেই থানাগুলোর দায়িত্ব নেয় এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের কাজ দ্রুত শুরু করে। এলাকাভিত্তিক এই যে মত বিনিময় সভা শুরু হল এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। এর ফলে পুলিশের জনসম্পৃক্ততা বাড়ছে।

জনগণ পুলিশ ঐক্যবদ্ধ, দেশ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ সভায় উপস্থিত মোকলেছুর রহমান বলেন, পুলিশ আমাদের ভাই। যারা থানায় নতুন যোগ দিয়েছেন তাদের কাছে মিরপুর এলাকা অপরিচিত। তাই আমাদের সকলের উচিত পুলিশকে যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে সহযোগিতা করা।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিরপুর বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মতবিনিময় সভামিরপুর মডেল থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
রাজনীতির ছত্রছায়ায় বিস্তার; ৩২ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

পাতি মাস্তান থেকে শীর্ষ সন্ত্রাসী: কে এই লেদু হাসান?

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৯, ২০২৬

পাকিস্তানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, হারিয়েছে স্বর্ণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT