চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকানে ঢুকে কৌশলে মোবাইল চুরি করত শিউলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৫
অপরাধ
A A
মোবাইল চুরির জন্য দোকানে ঢুকে কৌশলে শিউলি আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুর এলাকা থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোনসহ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য শিউলি আকতারকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।

শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দারুসসালাম থানার টুনারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ২৬ ফেব্রুয়ারি সকালে মিরপুর-১০ নম্বরের ২নং রোডের একটি অনলাইন শপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় সেই প্রতিষ্ঠানের একজন চাকরিজীবী মো. কবির হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরি মামলা করা হয়।

তিনি বলেন, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে চিহ্নিত করা হয়। এরপর শুক্রবার বিকেলে দারুসসালাম থানার টুনারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে শিউলি আকতারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

থানা সূত্রের বরাতে তিনি আরও বলেন, গ্রেপ্তার শিউলি আকতার পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি রাজধানীর বিভিন্ন এলাকার দোকান ও প্রতিষ্ঠানে প্রবেশ করে কৌশলে মূল্যবান জিনিসপত্র চুরি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

শিউলি আকতারে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্যাগ: গ্রেপ্তারমিরপুর মডেল থানামোবাইল চোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জাতীয় নাগরিক পার্টি’ জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে আশাবাদ

পরবর্তী

বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বিস্ফোরণে একজনের মৃত্যু

পরবর্তী
বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বিস্ফোরণে একজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বিস্ফোরণে একজনের মৃত্যু

মোহাম্মদপুর থেকে ১০ জন গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুর থেকে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT