ক্রিকেট

স্ল্যাটারের হামলায় পুলিশের হাত কেটে গেছে

একজন ব্যক্তি সাক্ষাৎকারে কথা বলছেন, পেছনে ফুটবল মাঠ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি সাক্ষাৎকারে কথা বলছেন, পেছনে ফুটবল মাঠ দেখা যাচ্ছে, যা স্পোর্টস নিউজের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটারের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। দুটি অভিযোগের প্রেক্ষিতে আগামী ২মে আদালতে হাজির হতে হবে তাকে।

অভিযোগে আছে, কুইন্সল্যান্ডের একটি জনপ্রিয় অবকাশ কাটানোর স্থানে গত শুক্রবার ঘটনাটি ঘটিয়েছেন স্ল্যাটার। হামলার শিকার পুলিশের হাত কেটে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

৫৩ বর্ষী স্ল্যাটার ১৯৯৩ থেকে ২০০১ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৪টি টেস্ট খেলেছেন। অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেন তাকে ধারাভাষ্য প্যানেল থেকে অব্যাহতি দেয়।

বিষয়:অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…