চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:২২ পূর্বাহ্ণ ০১, মে ২০২৩
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে আটক করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এসময় হাতেনাতে একটি ছোরাসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, রোববার মধ্যরাত ১২ টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা। তিনি কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

আটক মেজবাউল হক মুন্না (২৩) কক্সবাজার শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।

রফিকুল ইসলাম বলেন, রোববার সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তারমাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি অবহিত হওয়ার পর জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একটি দল বিশেষ অভিযান শুরু করে। এতে পোষাকধারীদের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন।

রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে  সন্দেহজনক ৩/৪ জন যুবককে ঘুরাঘুরি করতে দেখেন অভিযানকারি পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে পুলিশ। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে আটক যুবক পুলিশের এক সদস্যকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে।

Reneta

ওসি বলেন, ‘পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। প্রাথমিক শিক্ষা শেষে তিনি সেখানে চিকিৎসাধীন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্যের পেট ও হাতে গুরুতর জখম হয়েছে।’

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারছিনতাইকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

আগস্ট ৭, ২০২৬
গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেন

ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে নির্যাতনের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

আগস্ট ৭, ২০২৬

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT